জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জুলাই গণঅভ্যুত্থান উদযাপণ উপলক্ষে শ্রীবরদীতে  বিএনপি’র বর্ণাঢ্য বিজয় র‍্যালী

রণবীর, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে পরবর্তীতে ছাত্র জনতার একদফা আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট  সৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারতে পলায়ন করে। এ উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট)  দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের করা হয়। দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র‍্যালীতে বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‍্যালী শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যকরি নির্বাহী কমিটির সদস্য শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,  আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আবু রায়হান রুপম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল,  পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুর রহমান খোকন, কৃষক দলের আহবায়ক আবু হারিছ বাচ্চু, যুবদলের যুগ্ন-আহবায়ক এখলাছুর রহমান লিটন,ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন প্রমূখ।

Related Articles

Back to top button