জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে বাল‍্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে বাল‍্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে  উপজেলার নালিতাবাড়ী  ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র‍্যাক আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি  চেয়ারম্যান আসাদুজ্জামান।
ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র এ্যসোসিয়েট অফিসার মনোজ ভাবক এর সার্বিক সহযোগিতা ও ব‍্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি সচিব আব্দুল মোমেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক (ডিএম) বিদ্যুৎ কুমার নন্দী,
 ইউপি সদস্যগণ, কাজী, ইমাম প্রমুখ। সভায় বক্তারা বাল‍্য বিয়ে   প্রতিরোধে নানা পদক্ষেপ ও করনীয় তুলে ধরে বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button