ঢাকা ও নারায়ণগঞ্জের সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা
খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে তিন টায় নতুন কোর্ট সংলগ্ন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের চেম্বারে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
সভায় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় তিনি বলেন, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। কারন তারা বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য সন্তান তারেক জিয়াকে তাদের প্রতিদ্বন্ধি মনে করেন। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা বলেছেন, ওনার স্বাস্থ্যের যে অবস্থা তাতে ওনাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে। তাই সামনে যে আন্দোলনে আমরা যাচ্ছি সেটা হলো বেগম জিয়ার চিকিৎসা নিশ্চিত করার আন্দোলন। এ আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সদস্য সচিব এড. টিপু বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার সরকার প্রতিদ্বন্ধি ভেবে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে অসুস্থ্য অবস্থায় কারাগারে রেখেছে। তিনি এখন কারাগারে অসুস্থ্য অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাই বার বার দলের পক্ষ থেকে তার নিঃশর্ত মুক্তির দাবী করা হয়েছে কিন্তু এ সরকার কোন কর্ণপাত করছেনা। তারা জিয়া পরিবারকে তাদের প্রতিদ্বন্ধি ভাবেন। আজকে যদি বেগম খালেদা জিয়া সুস্থ্য থাকতেন তাহলে এ সরকারের পতন আরো আগেই হয় যেতো। তাই আগামী ২৯ জুন ঢাকার সমাবেশ ও ১ জুলাই নারায়ণগঞ্জের ঘাটি হিসেবে খ্যাত চাষাড়ায় সমাবেশ করবো। তাই ২৯ জুন ও ১ জুলাই এর সমাবেশকে সফল করার লক্ষ্যে আপনারা সকল নেতাকর্মীদের নিয়ে সমাবেশে উপস্থিত থাকবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, নাজমুল হক, আবুল হোসেন রিপন, নজরুল ইসলাম সরদার, কাজী নাঈম, নজরুল ইসলাম সরদার, আল আমিন প্রধান, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
