সমাবেশে বক্তারা – দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে

খবর নারায়ণগঞ্জ.কম :
তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।সমাবেশে বক্তারা বলেন, একটি বিশেষ মহল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য ছড়াচ্ছে। এটি একটি পরিকল্পিত প্রচারণার অংশ, যার মাধ্যমে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই অপচেষ্টা চালানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তারেক রহমানকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার জায়গা। তাঁকে নিয়ে যে অশালীন ভাষায় কথা বলা হচ্ছে সেটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াব। সরকারকে বলবো, মানুষ সব বোঝে। যে কটুক্তিগুলো করা হয়েছে, তা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো দলের বিরুদ্ধে আঘাত। আমরা এধরনের অপচেষ্টা বরদাস্ত করবোনা। সময়মতো এর জবাব দেওয়া হবে। তারেক রহমানকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ও তাঁর সাথে যারা এই ধরনের কুরুচিপূর্ণ কথা বার্তা বলছেন তাদের হুশিয়ার করে দিতে চাই সাবধান হয়ে যান।
এসময় বক্তব্য রাখেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম আহম্মেদ, কোষাধ্যক্ষ হাজী তৈয়বুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায় শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাতীদল সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আল আমিন, যুবদল নেতা আরিফ, জীবন,শাহাদাৎ,তৌহিদ,অনি,সোহাগ সিদ্দিকী, শ্রমিক নেতা আল-আমিন প্রমূখ।

