শামীম ওসমানের জন্মবার্ষিকীতে জেলা শ্রমিক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ, আধুনিক নারায়ণগঞ্জের রুপকার, গণমানুষের নেতা এ.কে.এম শামীম ওসমানের ৬৩ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে জাতীয় শ্রমিক লীগ জেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ জেলার আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
এসময় তিনি বলেন, যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছে তারা অন্য সবাইকে চমক উপহার দিয়েছে। আজকে তিনি বাংলাদেশে নেই, তিনি আছেন সৌদিআরব। পবিত্র ওমরাহ পালন করছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য তিনি বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে চলেছেন। অথচ তাকেই ১৬ জুন বোমা হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিলো।
তিনি আরও বলেন, শ্রমীক লীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, নইলে এ ব্যর্থতা আপনাদের। তাই নারায়ণগঞ্জের উন্নয়নে শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তব্যের পূর্বে সাংসদ শামীম ওসমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আতশবাজী ফোটানো হয়।
যুগ্ম আহ্বায়ক সিরাজুল হকের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন, ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমীক ইউনিয়নের সহ সম্পাদক আশরাফ উদ্দিন, মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
