তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাগলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

খবর নারায়ণগঞ্জ.কম:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ আন্ত জিলা ট্রাক কভার্ডভ্যান  মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর বৃহত্তর পাগলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৩ ফেব্রুয়ারী শুক্রবার আলীগঞ্জ খেলার মাঠে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি পদে হাজী মো: আবুল হোসেন ও কার্যকরী সভাপতি পদে মো: বাবুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৩ জন প্রার্থী নির্বাচনী ভোট যুদ্ধে লড়াই করেন আর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন।
এদিকে বাংলাদেশ আন্ত জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ ভোট গ্রহণের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করায় ভোটাররা ভোট কেন্দ্রে এসে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করেন।
পাগলা শাখার ত্রিবার্ষিক এই নির্বাচনের গুরু দ্বায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা  কমিটির চেয়ারম্যান মো: সালাউদ্দিন, ভাইস চেয়ারম্যান এস এম ওয়াহিদ সাদিক, সদস্য সচিব হাজী মোঃ মাসুম পারভেজ, সদস্য হাবিল শিকদার কবির,হাজী সুলতান আহম্মেদ, হাজী নাসির উদ্দিন,  মো: সুমন খান,মো: কালু মিয়া, মো: ফারুক আকন, মো: আলমগীর হোসেন, মো: শাহ আলম, ওয়াসিম আব্দুল্লাহ,, নুরুল ইসলাম।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো।

Related Articles

Back to top button