জাতীয়ঢাকা বিভাগতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ৫.৫ মাত্রার ভূমিকম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে ভূমিকম্পটি শুরু হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
ঢাকা, নারায়ণগঞ্জ,কুমিল্লা, গাজীপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন যায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন জেলার মানুষকে পোস্ট করতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

