তাজা খবরথানার সংবাদমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

মহান বিজয় দিবসে কাউন্সিলর রুহুল আমিনের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবসে বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মোল্লা। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তিনি এ শোডাউন দেন।
মহান বিজয় দিবস উপলক্ষে এদিন দুপুরে রুহুল আমিন মোল্লার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ধনুকুন্ডা এলাকা থেকে প্রায় সহ¯্রাধীক নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলে বাংলাদেশের পতাকাসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহন করে। মিছিলে থাকা সহ¯্রাধীক নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানের পক্ষে স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নারায়ণগঞ্জের রাজপথ। এছাড়াও মিছিলে অর্ধশতাধীক অটো রিকশা, কার্ভাডভ্যানসহ সাউন্ড সিস্টেমও দেখা গেছে।
মিছিলটি সিদ্ধিরগঞ্জ থেকে বের হয়ে পাঠানটুলি, খানপুর, মিশনপাড়া, চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও সম্মলিত নাট্যকর্মী জোটের নারায়ণগঞ্জের সভাপতি মো: শাহজাহান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button