জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিসম্পাদকের পছন্দ

ভেলুয়া ইউনিয়ন শাখার জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলমাছ, সম্পাদক বিল্লাত আলী

শেরপুর  প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আলমাছ আলী ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাত আলী ফকিরকে মনোনীত করে কমিটি করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক লীগের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ সুন্দর আলী ও সাধারণ সম্পাদক মোঃ সুজন রেজার স্বাক্ষরিত কমিটি গঠন করে প্রকাশ করা হয়। ভেলুয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আলমাছ, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাত আলী ফকিরকে মনোনীত করায় ১৭ জানুয়ারী ভেলুয়া ইউনিয়নের যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন তাদেরকে স্বাগত জানান। এ নিয়ে বুধবার রাতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানানো হয়।
এ সময় ভেলুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান আরজু, সম্পাদক মোঃ সাইদুর রহমান সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button