তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমি রাজনৈতিক পরিবারের সন্তান, ধান্ধা করতে আসিনি – শামীম ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম :
ফতুল্লা থানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে নির্বাচনোত্তর পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
এ সময় তিনি বলেন, আমরা ভাবছি আমাদের কাজ মোটামুটি শেষ কিন্তু না। এবার আরও বড় পরিকল্পনা করা হচ্ছে। আমাদেরকে না খাইয়ে মারার চেষ্টা করা হবে। ইলেকশনের পূর্ব থেকেই প্রধানমন্ত্রী বার বার বলছেন, এক টুকরো জমিও ফেলে রাখবেন না, কিছু একটা করুন৷ সামনে অনেক পরিকল্পনা করা হবে আপনারা তৈরি থাকুন, মানসিক ভাবে প্রস্তুতি নিন। আমরা একটা ক্রাইসিস ওভারকাম করতে যাচ্ছি। আমরা হারবোনা, আমরা প্রস্তুতি নিচ্ছি।
শামীম ওসমান আরও বলেন, ২১ বার চেষ্টা করেও তাকে মারতে পারেনি। তিনি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন। তার জন্য দোয়া করবেন। এবারের নির্বাচন নিয়ে কারো সাথে কথা বলিনি। আমার এ আসনে ভোট কমানোর একটা পায়তারা করা হয়েছে। কাউকে ফোন নিয়ে যেতে দেওয়া হয় নি। এজন্য ১০০ কেন্দ্রে ৩০০ করে ভোট কমলে ৩০ হাজার ভোট কমেছে। কেনো আমার নেতাকর্মীরা ব্যর্থ হলো সেটা খতিয়ে দেখা হবে। কেনো ভোটার আসেনি, আসতে পারেনি বা আনতে ব্যর্থ হয়েছেন সেটার ব্যাখ্যা দিতে হবে। যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আপনাকে সরে যেতে হবে, নতুন নেতৃত্ব দিতে হবে। আমি রাজনৈতিক পরিবারের সন্তান, ধান্ধা করতে আসিনি। যদি রাজনীতিকে ব্যবসা বা ধান্ধা হিসেবে নিতাম তাহলে ২০২৩ সালে এসে আমাকে বাড়ি আর ব্যবসা বন্ধক রাখতে হতোনা। কিন্তু আমি ঋনি আপনাদের কাছে। আপনাদের ঋন আমি কখনো শোধ করতে পারবোনা। যদিও আপনাদের সকল সমস্যা সমাধান করতে পারবোনা কিন্তু আপনারা আমার জন্য যে কাজ করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে সেটা আমি শেষ করবো। তবে জুন মাস পর্যন্ত কোন কাজ হবেনা কারন বর্তমানে আমরা একটা ক্রাইসিস মোমেন্ট পার করছি। তবে মাদক, সন্ত্রাসী, ভূমিদস্যু, ইভটিজার সহ অন্যান্য অপরাধীদের দমনে আমরা একজোট হয়ে কাজ করবো। এখানে কে কোন দল করে সেটা বিষয় না, একটি দূর্ণীতি মুক্ত সুস্থ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button