তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিশৃঙ্খলাকারীদের রুখতে আমাদের এ প্রতিবাদ চলমান থাকবে – মুন্না

খবর নারায়ণগঞ্জ.কম :
বৈষম্যহীন, সমঅধিকার সমাজ ব্যবস্থা, আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ গঠনে স্বৈরাচারী পতিত মাফিয়া সরকারের দোসরদের সামাজিক বিশৃঙ্খলা, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে সাবেক ছাত্রনেতা খায়রুল কবীর মুন্নার নেতৃত্বে এ   প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় মিশনপাড়া মোড়ে এসে শেষ করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে খায়রুল কবীর মুন্না বলেন, গত ৫ আগষ্টের পর থেকে সর্বত্রই নৈরাজ্য আর বিশৃঙ্খলা চলছে। আমাদের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আমরা সে সকল নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান করেছি। কিন্তু ইদানীং আমরা দেখতে পাচ্ছি আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দের কাছে সহযোগীতা চেয়েছেন। পাশাপাশি আপনারা দেখেছেন ছাত্র সমাজের জাহিদ এর উপর  আক্রমন করা হয়েছে, জামাতের উপর আক্রমন করা হয়েছে। তার মানে হচ্ছে এগুলো সব পূর্ব পরিকল্পিত। আপনারা জানেন যে, নাসিক এর ১১, ১২ ও ১৩নং ওয়ার্ড একদিকে যেমন পূজা মন্ডপের জন্য গুরুত্বপূর্ণ ঠিত তেমনি চাষাড়া ও এর আশপাশের এলাকা ভৌগলিক ভাবেও ওসমান পরিবারের গুরুত্ব বহন করে। আপনারা জানেন তারাতো অস্ত্রগুলো সাথে নিয়ে যায় নি, ঐসব অস্ত্রগুলো আশপাশের অঞ্চলগুলোতে রয়েছে। এখনো চাঁনমারি, ইসদাইর, জামতলা, চাষাড়ার কিছু অংশে আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। কেনো ঘুরে বেড়াচ্ছে ? আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, কোন প্রতিহিংসা নয়, কোন বিশৃঙ্খলা নয়। তারেক রহমান বলেছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র গঠন করবো। এ সুযোগটা কাজে লাগিয়ে তারা যুব সংগঠন, গোর কমিটি সহ বিভিন্ন নামে সংগঠন তৈরি করছে। যারা পূর্বে বিভিন্ন মাদক স্পট থেকে মাসোহারা নিয়েছে তারাই এখন নতুন ভাবে, নতুন রুপে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একত্রিত হচ্ছে। আর সে কারনেই আমাদের এ প্রতিবাদ। জাগ্রত থাকার যে মানসিকতা সেটা আমরা অবগত করে যাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন, মতিউর রহমান, মোঃ সুমন, মোঃ সিফাত, মোঃ শাহাদাত, মোঃ বাবু, মোঃ রফিক অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button