তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর প্রতিবাদে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (২৬ মে) বিকেল ৪টায় ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
এসময় বক্তাগণ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক হত্যার হুমকীর প্রতিবাদ জানান এবং তাকে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনকে নিয়ে ছাত্রদলের কটুক্তিরও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামির হোসেন রনি, মোস্তাফিজুর রহমান মাসুম, মাহমুদুল হাসান, শাকিল, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল, আতিকুর রহমান গার্নেল, সুমন, মোক্তার, গিয়াসউদ্দিন মিল্টন, রাগিব, রাজিব, দিপু, সদর থানার নেতা শফিউল বাশার বাবু, রবি প্রমুখ।

Related Articles

Back to top button