জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ মতিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।


