তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শিক্ষা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সেলিম ওসমানের ভুমিকা অবিস্মরণীয়- হাসিনা রহমান সিমু
প্রেসবিজ্ঞপ্তি:
আনন্দধামের বিভিন্ন শাখা কমিটির সার্বিক তত্ত্বাবধানে সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম সেলিম ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ ও বন্দরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে সারাদিন ব্যাপী গনসংযোগ পরিচালিত হয়।
আনন্দধামের বিপুল সংখ্যক সদস্যবৃন্দ ও সাধারণ জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ শহরে দিনভর কর্মসূচি কলেজ রোড, ডি এন রোড, টানবাজার, র্যালী বাগান সহ ১৩,১৪,১৫ নং ওয়ার্ড ও বিবি রোড সহ শহর ব্যাপী পরিচালিত হয়।
আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, মহা সচিব বাবু বিশ্বজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ, পরিচালক আনোয়ার হোসেন, খোকন গাজী, গোবিন্দ, রাইয়ান ভুইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল ১০ ঘটিকায় নাসিক ১৫নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন।
কর্মসূচি মধ্যে ছিলো আবাসিক বাড়ীঘরে, দোকানপাটে, পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহে সেলিম ওসমানের পক্ষে লিফলেট বিতরণ ও ৭ তারিখে সকল জনসাধারণকে তাদের সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা।
আনন্দধামের এই কর্মসূচি জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার সৃষ্টি করে। এই গণসংযোগ চলা কালে বেশ কয়েকটি ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভাতে আনন্দধামের নেতৃবৃন্দ সেলিম ওসমানের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগনের সামনে তুলে ধরেন ও আগামী ৭ তারিখে তাকে ভোট দানে জনগণকে উদ্যাত্ত আহবান জানান। হাসিনা রহমান সিমু বিভিন্ন পথ সভাতে বলেন, বিগত এক দশকে শিক্ষা উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে সেলিম ওসমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সেলিম ওসমানের মত ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে বিরল।


