তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র জমা

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে তিনি মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের নিকট জমা দেন।

মনোনয়ন জমা শেষে কালাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আজ আমরা এই পর্যন্ত এসেছি। এতদিন আমি নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের কাছে কৃতজ্ঞ ছিলাম এখন আমি আবারও কৃতজ্ঞতা জানাই আগামীতে আমার পাশে পাবো। আমাদের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমার এলাকার সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

ওই সময়ে আবুল কালামের সঙ্গে ছিলেন, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, বিএনপি নেতা আওলাদ হোসেন, লিটন, আইনজীবী নূর বাধন, বিএনপি নেতা আকতার হোসেন খোকন শাহ প্রমুখ।

Related Articles

Back to top button