তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধায় নতুন জেলখানা গেট সংলগ্ন আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আমন্ত্রিত অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।
মোহাম্মদ সালাউদ্দিন এর সঞ্চালনায় দোয়া ও  ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক নাসিমুল হক, সিনিয়র সহসভাপতি আলতাব হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক প্রফেসার শফিকুল ইসলাম, হিসাব রক্ষক নিজাম উদ্দিন, আলহাজ মিজানুর রহমান, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন, শাহিন, এনামুল হক মজুমদার, আহমদ শাহ শাহীন, দ্বীন ইসলাম, মজিদ মিয়া প্রমূখ।

Related Articles

Back to top button