তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ন্যায়, ইনসাফ ও মানবতার পক্ষে হাতপাখায় ভোট দিন – মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল ও মার্কায় ভোট দিয়েছেন। কারা কেমন শাসন-শোষণ করেছে তাও দেখেছেন, জেনেছেন। এবার ন্যায়, ইনসাফ ও মানবতার পক্ষে হাতপাখায় ভোট দিন।
১৬নং ওয়ার্ডে মুফতি মাসুম বিল্লাহর স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগর শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোস্তফা তালুকদার, ১৬নং ওয়ার্ড সভাপতি মাইনুদ্দিন, সেক্রেটারি সূজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, আগামীতে একটি সুন্দর ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।


