তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পাগলায় শামীম ওসমান এর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করলেন শ্রমিক নেতা পলাশ
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম শামীম ওসমান এর পক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানিয়ে ৮০ নং পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করলেন দেশবরেণ্য শ্রমিক নেতা, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
সোমবার ২৫ ডিসেম্বর বাদ আসর পাগলা বাজারস্থ হোয়াইট হাউসের সামনে দেশবরেণ্য শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান।
ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৮০ নং পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক মো: আরিফুর রহমান পিন্টু”র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার মো গোলাম রসুল, কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আলাউদ্দিন হাওলাদার, জেলা যুবলীগের সদস্য এম ও এফ খোকন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুজন আহমেদ, পাগলা পশ্চিম পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো: ইয়াসিন খান, পাগলা রাধাগোবিন্দ বিগ্রহ জিউ মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন দাস মনা, সিনিয়র সহসভাপতি রাম গোপাল দাস, সহসভাপতি নিখিল রাজবংশী, সুব্রত দাস মনু, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র,যুগ্ম সাধারণ সম্পাদ দুলাল রাজবংশী, ,প্রচার সম্পাদক যোগেষ চন্দ্র দাস, ৮০ নং পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট সুমন মন্ডল,
পাগল নাথ মন্দিরের সেবায়েত তন্ময় দাস মোহন্ত, সুমন মন্ডল লারা,নিরঞ্জন রাজবংশী, সুমন রাজবংশী, রাজিব রাজবংশী, হারুন দেবনাথ,কমল রাজবংশী,ধনু মন্ডল, সত্য মন্ডল,শিশির রাজবংশী,নির্মল সরকার, প্রবীন সরকার, প্রমুখ।
