তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁও পৌরসভায় গণসংযোগে অঞ্জন দাস, মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি : ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সোনারগাঁও পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস।

গণসংযোগকালে তিনি সোনারগাঁও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন,
“সোনারগাঁওয়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের শিকার। এই অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি বিকল্প, জনগণের পক্ষে কথা বলা নেতৃত্ব।”
অঞ্জন দাস আরও বলেন, গণসংহতি আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং পৌরসভার সেবাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে তিনি আসন্ন নির্বাচনে মাথাল মার্কায় ভোট দিয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য সোনারগাঁওবাসীর প্রতি আহ্বান জানান।

Related Articles

Back to top button