তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আন্ত:জিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত 

খবর নারায়ণগঞ্জ.কম:
বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
পাগলা শাখার সহসভাপতি আব্দুল করিম তাপুর সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক,কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন।
সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন পাগলা শাখার সহসভাপতি আব্দুল করিম তাপু এবং পাগলা শাখার আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরেন সম্পাদক মো: জজ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো: ওয়াহিদ সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার, মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হোসেন মজুমদার,
সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা শাখার সাবেক সভাপতি হাজী মো: সালাউদ্দিন, খাজা গরিবে নেওয়াজ ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মো:পলাশ, দাপা ইদ্রাকপুর ট্রাক চালক সমিতির  সভাপতি আলহাজ্ব মো ফরিদ আহমেদ লিটন, জাকির হোসেন প্রধান, মো: আবু তাহের,আলীগঞ্জ ট্রাক চালক সমিতির সম্পাদক হাজী মো আবুল হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button