তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বাপ্পি’র সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত
রূপগঞ্জ প্রতিনিধি:
গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জিটিভি’র চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া বাপ্পি’র সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পূর্বগ্রাম এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রবি রায়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মতিন ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রাজিয়া সুলতানা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য পিয়ায়া বেগম, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নাজমুল খন্দকার জয় সহ অনেকে।

