তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁও ৩ আসনে ১১জনের মনোনয়ন বৈধ ও ২ জনেরটা বা‌তিল

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৩ জন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১জনের বৈধ ও ২ জনেরটা বা‌তিল করা হয়েছে।

সোমবার (৪ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে নির্বাচন কমিশনার এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অফিসের তথ্যানুযায়ী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে যারা বৈধ হয়েছেন তারা হলেন আওয়ামীলীগের প্রার্থী সাবেক এমপি কায়সার হাসনাত, জাতীয়পার্টির মনোনীত লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মো, মজিবুর রহমান মানিক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম, বিএনএম মনোনীত প্রার্থী এবিএম ওয়ালিউর রহমান খান, বিকল্প ধারা বাংলাদেশ এর মনোনীত প্রার্থী নারায়ণ দাস, মুক্তিজোটের মনোনীত প্রার্থী মো. আরিফ, স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম মাসুদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী এরফান হোসেন দীপ, স্বতন্ত্র প্রার্থী মারুফুল ইসলাম ঝলক, স্বতন্ত্র প্রার্থী রুবিয়া সুলতানা। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী সিরাজুল হক। তিনি  ঋণ খেলাপির জন্য তার মনোনয়ন বাতিল হয়েছে। অপরদিকে ঋণ খেলাপীর জন্য বাতিল হয়েছে জাকেরপার্টির মনোনীত প্রার্থী মো. জামিল মিজি’।

Related Articles

Back to top button