জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন মতবিনিময় সভা করেছেন। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষ সোমেশ্বরীতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান এ্যাড আব্দুর রউফ মিয়া, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরুজ খান নুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাংবাদিক ফেরদৌস আলী, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

Related Articles

Back to top button