তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান নমিনেশন পাওয়ায় মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অয়ন ওসমানের নির্দেশে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।  বিপুল সংখ্যক নেতাকর্মী এ আনন্দ মিছিলে যোগদান করে।
আনন্দ মিছিলটি নগরীর কলেজ রোডের মোড় থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা-নৌকা বলে শ্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে পুরো নগরী মুখরিত করে তোলে তারা।
আনন্দ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, গরীব-দুঃখী মানুষের আশ্রয়স্থল, নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার সাংসদ শামীম ওসমান নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতাে নারায়ণগঞ্জ-৪ আসনে আ’লীগের মনােনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক  রাফেল আহমেদ, ছাত্রলীগ নেতা আহমেদ কাউছার, বর্তমান সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রধান, সহ-সভাপতি আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

Related Articles

Back to top button