তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দরে পিকআপের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, আহত ৫

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় তালতলা এলাকায় গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোনাচড়া এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আকাশ (৩০), নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার রায়হান পুলক (৪৩), সোনাচড়া এলাকার মোজাম্মেল (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ন ২৩-৩১১৭ নাম্বারের একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হলে অটোর পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য দুইজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে। এ ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related Articles

Back to top button