তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফতুল্লা প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংগঠন আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর আলীগঞ্জ পলাশ নগর রেললাইন এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো: সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহসভাপতি হাজী মো: আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল, প্রবীণ হিতৈষী সংঘের উপদেষ্টা মো: আব্বাসউদ্দীন, হাজী মো: ফিরোজ মিয়া, হাজী মো: আরিফুল ইসলাম, বাংলাদেশ আন্ত জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ওয়াসিম আব্দুল্লাহ, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি আব্দুর রাজ্জাক ইদু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সকল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


