জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ২০২২-২৩ অর্থ বছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ( ব্রিধান-৯৮) ধানের কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পৌরসভার খামারিয়াপাড়া মহল্লার পৌর কাউন্সিলর আশরাফুল আলম বুদু’র বাড়ির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে শ্রীবরদী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর আশরাফুল আলম বুদু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ সাবরিনা আফরিন। উপ-সহকারি কৃষি অফিসার জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান লোপা, উপ-সহকারি কৃষি অফিসার মো. শওকত আকবর, রৌশন আরা বেগম, কৃষক কামরুজ্জামান, সোলায়মান কবির বাবু প্রমুখ। এসময় শতাধিক কৃষক কিষাণী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button