জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে বীরমুক্তিযোদ্ধা আঃ জব্বারকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
শেরপুর প্রতিনিধি :
শেরপুরর নালিতাবাড়ী উপজেলার নন্নীপুর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ – রাজেউন)। তিনি শুক্রবার (২৫ আগস্ট) বেলা ৩ ঘটিকায় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নিজবাড়ী প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ওসি তদন্ত আঃ লতিফ, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, জনপ্রতিনিধিসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাযা শেষে মরহুমের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


