তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রোটারিয়ান দিদার খন্দকারের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে দেওভোগ আখড়া মসজিদ সংলগ্ন জান্নাত কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ উদ্যোগে এ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান দিদার খন্দকার।
এসময় দিদার খন্দকার বলেন, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে আপনাদের পাশে থাকতে পেরেছি। আপনারা সবাই  দোয়া করবেন এই ভাবে যেন সবসময়  আপনাদের পাশে থাকতে পারি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিভার সিটির প্রেসিডেন্ট মশিউর রহমান শাকির, চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, পাস্ট প্রেসিডেন্ট শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এড. ধনঞ্জয় গুহ জয়, রোটারিয়ান আব্দুল মজিদ প্রান্তিক, সাজেদা মল্লিক, মিনহাজ আমিন মিঠু সহ আরো অনেকেই।
বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার দেন।

Related Articles

Back to top button