তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলীগঞ্জ মাদ্রাসার মেধাবী ছাত্র আবির হাসানকে পবিত্র ওমরাহ হজ্ব প্যাকেজ প্রদান করলেন শ্রমিক নেতা পলাশ

খবর নারায়ণগঞ্জ. কম:
জামিয়া কুরআনীয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা থেকে ২০২২ শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৫ তম কেন্দ্রীয় মুতাওয়াসসিতাহ মারহালা পরীক্ষায় অংশ গ্রহণ করে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা মেধাবী ছাত্র মোঃ আবির হাসানকে পবিত্র ওমরাহ হজ্ব প্যাকেজ প্রদান করলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ মাদ্রাসার পুনঃ প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
রোববার পহেলা জানুয়ারি রাতে আলীগঞ্জ খেলার মাঠে জামিয়া কুরআনীয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে তরজুমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, মাদ্রাসা নুরে মদিনা হবিগঞ্জ এর পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর উপস্থিতিতে সারা বাংলাদেশে সেরা হওয়া আলীগঞ্জ মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোঃ আবির হাসানের হাতে পবিত্র ওমরাহ হজ্বের প্যাকেজ তুলে দেন আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।

Related Articles

Back to top button