তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার – সনী

খবর নারায়ণগঞ্জ.কম :
নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষনা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলার দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর ডন চেম্বার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সনীর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।
এসময় প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সনী সাংবাদিকদের জানান, গত ১৬ বছর স্বৈরাচারী ফ্যাসিষ্ট হাসিনা সরকারের নিপিড়ন ও নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলো। যার ফলশ্রুতিতে ছাত্র-জনতার অভূত্থানে ফ্যাসিষ্ট হাসিনা দেশ থেকে পলায়ন করে। আজকে সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। আমরা সকলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গিকারবদ্ধ।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, সদর থানা কমিটির আহ্বায়ক মোঃ মুরাদ, সদস্য সচিব মিলন, যুগ্ম আহ্বায়ক শাকিল, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক মোঃ আরিয়ান তুষার, ১নং ওয়ার্ড সভাপতি এম.ডি আহাদ, ১৩নং ওয়ার্ডের বাহার, সোহান, অনিক, জয়, রাহাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button