তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সৌহার্দ্য ও উপহার বিনিময় বাঙ্গালী জাতির আদি সংস্কৃতি – আনন্দধাম 

প্রেসবিজ্ঞপ্তি:
আনন্দধাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ও আনন্দধাম ১৩নং ওয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় জনগণের মাঝে উপহার স্বরুপ শীতবস্ত্র বিতরন করা হয়। স্থানীয় কলেজ রোডস্থ গলাচিপা জামে মসজিদ সংলগ্ন টাইলস গার্ডেনের সামনে আয়োজিত এই উপহার বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু।
বৃহত্তর গলাচিপা নগড় পঞ্চায়েত নাগরিক পরিষদের সভাপতি জনাব মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ সমাজকর্মী ফরিদউদ্দিন আহমেদ রিপন, আনন্দধামের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, শাহরিয়ার মো: মারুফ, সাংগঠনিক পরিচালক আবদুল কাইয়ুম আল আমিন, অর্থ পরিচালক খোকন গাজী, কেন্দ্রীয় পরিচালক শাহীন রেজা, পলাশ আহমেদ, মো: রহমতুল্লাহ, রাজা মিয়া জনাব সেন্টু, তুলি পাঠান, মমতাজ বেগম প্রমুখ।
এই অনুষ্ঠান উপলক্ষে সকাল হতেই এলাকাতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসিনা রহমান সিমু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আপনারা যেভাবে সারা দিয়েছেন তাতে আমরা আবেগ আপ্লুত। আনন্দধাম মনে করে জনগনের পরস্পরের মাঝে সৌহার্দ্য ও উপহার বিনিময় বাঙ্গালী জাতির আদি সংস্কৃতি। আমরা আনন্দধামের সদস্যবৃন্দ আমাদের প্রত্যেকের নিজেদের পারিবারিক ব্যয় নির্বাহের খরচ থেকে কিছুটা সঞ্চয় করে জনগণের জন্যে এই উপহার ক্রয় করে এনেছি। আপনারা আমাদের পক্ষ থেকে উপহার স্বরুপ এই শীত বস্ত্র গ্রহন করে আমাদেরকে সমাজে সহনশীলতার বন্ধন দৃঢ় করতে উৎসাহিত করলেন বলেই আমি মনে করি। বৃহত্তর গলাচিপা নগড় পঞ্চায়েত নাগরিক পরিষদের সভাপতি জনাব মাহাবুবুর রহমান আনন্দধাম ও উপস্থিত জনগণকে ধন্যবাদ জানিয়ে ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

Related Articles

Back to top button