তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলামের পথসভা

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এডিএম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে নলকুড়া ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান। ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহা আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়। ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আমিরুজ্জামান লেবু, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। এসময় আওয়ামীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক ভোটার উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button