তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন
খবর নারায়ণগঞ্জ.কম :
স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
রবিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালে একটি আত্মনির্ভরশীল জাতি গঠনের লক্ষে কাজ করে যাচ্ছেন। যেটা হবে একটি স্মার্ট জাতি। যেখানে প্রতিটি ক্ষেত্রই স্মার্ট হবে। সরকার, সিটিজেন, সোসাইটি সহ সর্বক্ষেত্রে স্মার্টনেস এর ছোয়া থাকবে। শুধু বাংলাদেশের নয় সমস্ত গরীব দুঃখী মানুষের নেতা হিসেবে তার আবির্ভাব হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের কার্যালয় গুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্ণার বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দল এবং সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধেও স্মার্ট কর্ণার ভূমিকা রাখবে। স্মার্ট কর্নারের মাধ্যমে একইসঙ্গে আমাদের সাংগঠনিক কাজগুলোও করা হবে। আমাদের ৭৮টি ইউনিটের মধ্যে ৩০টি ইউনিটে স্মার্ট কর্নার করা হয়েছে। বাকিগুলোতে ধীরে ধীরে করা হবে। আমরা সত্যিকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও একধাপ এগিয়ে যাবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক যুগ্ন সাধারন সম্পদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া,রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী নিলা প্রমূখ।

