তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মরহুম ইদ্রিস আলী মেম্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পলাশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
দেশবরেণ্য শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পিতা বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সে প্রার্থনা করে আলীগঞ্জ মাদ্রাসায় দোয়া মাহফিল এবং মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আলীগঞ্জ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও  মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
বুধবার (২৬ অক্টোবর) বাদ যোহর আলীগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এই আয়োজন করেন।
দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে শরিক হন মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button