তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফতুল্লায় আবারও হাত-পাঁ বাধা লাশ উদ্ধার
ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল নূরবাগ মাদ্রাসার পিছনে জয়নাল আবেদীন হুজুরের বাড়ির পঞ্চম তলার ফ্লাট থেকে আব্দুর রাজ্জাক (৫০) নামের বৃদ্ধর লাশ উদ্ধার করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
১৫ই ডিসেম্বর সকাল দশটায় লাশটি উদ্ধার করা হয় এ সময় লাশটির হাত-পা বাঁধা মাথায় আঘাতের চিহ্ন রয়েছিল । আব্দুর রাজ্জাক শরিয়াতপুর জেলার জাজিরা থানার মালকান্দি গ্রামের মৃত আবুল খার ছেলে।
স্ত্রী চার মাস আগে মারা যাওয়ায় ছেলে আকাশ (২১) নিয়েই ফ্লাটের পঞ্চম তলায় থাকতেন আব্দুর রাজ্জাক। ছেলে আকাশ জানান গতকাল রাত ১০ টার সময় আমি দোকান থেকে বাসায় আসি, এসে দেখি রুমের তালা লাগানো।
পরে আমি মনে করি যে আমার বাবা বাড়িতে নাই, আমি বন্ধুর বাড়িতে চলে যাই, ১৫ ডিসেম্বরসকাল ৮ টায় এসে তালা ভেঙে রুমে ডুকতেই দেখি আমার বাবার লাশ হাত পাঁ খাটের উপরে পড়েছিল ছিলো।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার যে ধরেই রাতের কোন এক সময় কেউ বা কাহারা তাকে হাত পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম জানান আমরা সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি ঘটনার তদন্ত-পূর্বক আই নানক ব্যবস্থা নেওয়া হবে।


