তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
দিনভর আনন্দ বিনোদন ও উচ্ছাসে পাগলা উচ্চ বিদ্যালয়ের মিলন মেলা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম:
দিনভর আনন্দ বিনোদন ও উচ্ছাসে পাগলা উচ্চ বিদ্যালয়ের “৮৮” ব্যাচের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ আগষ্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নন্দলালপুর জোড়পুল এলাকাস্থ খোকা মোল্লা রিসোর্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সালাহউদ্দিন খোকা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মো: মাহবুব আলম।
মঞ্চ, টিভি অভিনেতা, শিশু সংগঠক ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফনিন্দ্র চন্দ্র বাড়ৈ,সারা বাংলা “৮৮” এর কো- অর্ডিনেটর জাকারিয়া খান।
মিলন মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন পাগলা উচ্চ বিদ্যালয়ের “৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মো : হুমায়ুন কবির পাখি,রোকসানা আক্তার সীমা,ডি এম আহসান হাবিব, মিনু,ইকবাল, আবুল।
পাগলা উচ্চ বিদ্যালয়ের ” ৮৮ বন্ধুরা বৃষ্টি মাথায় নিয়েই নয়নাভিরাম খোকা মোল্লার রিসোর্টে এক এক করে জড়ো হন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।চা নাস্তা আপ্যায়ন শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা এসময় “৮৮ এর বন্ধু মিঠু তার সুললিত কন্ঠে সঙ্গীত পরিবেশন করে সবাইকে বিমোহিত করে তোলে।পাশাপাশি মিন্টুর মিউজিক্যাল ড্যান্স ও অতিথি শিল্পী জুয়েল মেহেদীর সঙ্গীত পরিবেশনা বাড়তি উন্মাদনা সৃষ্টি করে মিলন মেলায় আগত বন্ধুদের।মধ্যাহ্ন বিরতি ও দুপুরের খাবার শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, ” ৮৮ বন্ধুদের ফুলেল শুভেচ্ছা, আলোচনা পর্ব ও সবশেষে কেককাটার মধ্য দিয়ে মিলন মেলা ও অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


