তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শোক দিবস উপলক্ষ্যে মিরুর উদ্যোগে দুই সহস্রাধিক হতদরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন এমপি শামীম ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জের পাগলায় দুই সহস্রাধিক হতদরিদ্র মানুষের মাঝে ১০ দিনের খাবার চাল,ডাল,সরিষার তেল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হাজী মীর হোসেন মিরু।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার ২০ আগষ্ট দুপুরে পাগলা রেললাইনস্থ আল হাদী রি রোলিং মিলে এই মানবিক আয়োজন করেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।
কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরুর সভাপতিত্বে এই মহতি আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান,আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার, মো: নজরুল ইসলাম টিপু, ডা: শাহ আলম সোহাগ, মো: রেজাউল করিম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ এম নাজমুল হাসান লিটন, জেলা শ্রমিকলীগের সহসভাপতি শিকদার মো মাহবুবুর রহমান হক সহ,ফতুল্লা থানা কৃষকলীগের সহসভাপতি মো: হুমায়ুন কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button