তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ জুলাই বাদ আসর পাগলা নয়ামাটি নতুন বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো: লিটনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো: শহীদুল্লাহ্।
কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবিবের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো: বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম হিমেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন এনী, সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজা,আনোয়ার হোসেন আনু,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ সৈকত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান তপন, সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ

Related Articles

Back to top button