তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়ণগঞ্জের নতুন ডিসি মাহমুদুল হক
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক।
সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসক বদলী হয়েছে। নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদুল হক।
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ প্রকল্প পরিচালক (উপ সচিব) পদে ছিলেন।
এর আগে ২০১৯ সালে তিনি ঢাকা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ)হিসেবে দায়িত্ব পালন করে।
সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

