তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

পাগলনাথ পুজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডস্থ পাগলনাথ জিউ মন্দিরে দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
সোমবার (২৩ অক্টোবর) রাতে পাগলনাথ জিউর মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ফতুল্লা মডেল থানার এস আই শহিদুল ইসলাম, পাগলনাথ জিউর মন্দিরের সেবায়েত চ্ন্মিয় দাস প্রমুখ।
পাগল নাথ মন্দির মন্ডপ পরিদর্শন শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল পাগলা কামালপুর, নয়ামাটি, বৈড়াগী বাড়ি পুজা মন্ডব সহ বেশ কয়েকটি পুজা মন্ডব পরিদর্শন করেন।

Related Articles

Back to top button