তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শহিদুল ইসলামের খুনিদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক – সেন্টু
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট্স ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতির বক্তব্যে শাহাদাৎ হোসেন সেন্টু বলেন, গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলামকে হত্যার মাধ্যমে গার্মেন্টস মালিকরা সারাদেশের শ্রমিক সমাজ ও আমাদের মতো শ্রমিক নেতাদের হুমকি দিলো যে, আমরাও নিরাপদ নই।আমাদেরকেও যেকোন সময় এভাবে গার্মেন্টস মালিকদের পালিত সন্ত্রাসীরা হত্যা করতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলছি, অনতিবিলম্ব শ্রমিক নেতা শহিদুল ইসলামের খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।
সোমবার (২৬ জুন) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. হুমায়ুন কবির, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হাওলাদার, দাপা ইদ্রাকপুর ইউনিট শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাষ্টার, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাহউদ্দিন, ফতুল্লা থানা দোকান ককর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আকন প্রমুখ।