কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠাতা বার্ষিকি উপলক্ষে জেলা ও মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন
খবর নারায়ণগঞ্জ.কম:
বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠাতা বার্ষিকি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী কৃষক লীগের নেতাকর্মীরা জাতীর জনক ও স্বাধীনতার স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। বুধবার (১৯এপ্রিল) সকালে নগরীর আওয়ামী লীগের জেলা কার্য্যলয়ে এ কর্মসূচী পালন করে নেতাকর্মীরা।
এসময় উপস্হিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ শাহ জামাল খোকন, মোঃ করিম আহমেদ, কামরুজ্জামান, মহানগর আওয়ামী কৃষক লীগের আহবায়ক মোঃ কবির হোসেন, সদস্য সচিব আবু সুফিয়ান লেলিন , যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম লিটন, মোঃজাকির হোসেন, দ্বীগ বিজয় মন্ডল, সদস্য জসিম উদ্দিন, আলী আকবর খান,আব্দুস সালাম, রুনু লাল নন্দী সহ প্রমূখ।
উল্লেখ্য যে গত( ১০ এপ্রিল) কেন্দ্রীয় কমিটি নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী কৃষক লীগের দুটি কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ। জেলা আওয়ামী কৃষক লীগের আহবায়ক হয়েছেন এড, ওয়াজেদ আলী খোকন।