তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মুক্তিযুদ্ধা না হওয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে শিরিন বেগমের নাম বাতিল
খবর নারায়ণগঞ্জ.কম:
মুক্তিযুদ্ধা না হওয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে শিরিন বেগমের নাম বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভার আলোচনাসূচি ১০নং সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পরমেশ্বরদী গ্রামের সামসুল ইসলাম ভুইয়ার স্ত্রী শিরীন বেগম যার গেজেট নং ১৯৩১, মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করা হলো।
উল্লেখ্য এতো দিন তিনি নিজেকে মুক্তিযুদ্ধা হিসেবে দাবী করেছেন, কিন্তু সেটা ছিলো ভুয়া।

