তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মহানগর বিএনপির সমাবেশে বিশাল মিছিল নিয়ে বিএনপি নেতা টিটুর যোগদান

নিজস্ব প্রতিনিধি: ১০ দফা দাবিতে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী কমিটির নেতৃবৃন্দরা। শনিবার (১৮ মার্চ) বিকালে শহরের মন্ডলপাড়া এলাকায় (সাবেক মহানগর বিএনপির কার্যালয়ের সামনে) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেন তারা। মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী নুরুউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু উপস্থিত ছিলেন।

এদিকে এ সমাবেশে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে মহানগর বিএনপি রাশেদুল ইসলাম টিটু। মিছিলটি নিতাইগঞ্জ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগদান করে।

Related Articles

Back to top button