খবর নারায়ণগঞ্জ.কম:
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশকে খুলনা জেলা ও মহানগর শ্রমিকলীগ এর নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
রোববার ২৮ জানুয়ারি কেন্দ্রীয় শ্রমিকলীগের এই শীর্ষ নেতা ব্যক্তিগত কাজে খুলনায় পৌছানোর খবর পেয়ে খুলনা জেলা ও মহানগর শ্রমিকলীগের নেতৃবৃন্দরা শ্রমিক নেতাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বি এম জাফর ও খুলনা জেলা ও মহানগর শ্রমিকলীগের শীর্ষ নেতৃবৃন্দরা।