বিমান বিধ্বস্তের ঘটনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষন বিমান বিধ্বস্তের দূর্ঘটনায় নিহতদের জন্য মাহফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় বক্তারা বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে যে দূর্ঘটনা ঘটেছে সেটা খু্বই হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা। ঐ দূর্ঘটনায় যেসকল বাচ্চারা নিহত হয়েছে সেই সব পরিবারের প্রতি সমবেদনা ও যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মুজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
