দলিয় এমপি থাকায় নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে- ফাইজুল ইসলাম
খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, ঐতিহ্যেবাহী এই পাইলট স্কুলটিতে হাজার হাজার শিক্ষার্থীরা পানি মারিয়ে স্কুলে যেত। এখানে হাঁটু পানি হয়ে যায় অনেক কষ্ট করে এ এলাকার মানুষ। এটি একটি ঘনবসতি এলাকা হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন জলাবদ্ধতার কারণে কষ্ট পেতেন তাই আপনাদের দূর্ভোগ দেখে মাননীয় সংসদ সদস্য আমাদের মাটি ও মানুষের নেতা জননেতা একেএম শামীম ওসমান ভাই দেখে অতিদ্রুত রাস্তা নির্মানের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের মাধ্যমে কথা বলে এই রাস্তাটির আরসিসি ঢালাই হচ্ছে। এ এলাকার মানুষের দূর্ভোগ আর থাকবে না।
বৃস্পতিবার (১১ জুলাই) সকালে ফতুল্লা পাইলট স্কুলের সামনে এ পাইলট স্কুল থেকে ৫৯০ ফিট লম্বা ১৫ প্রস্ত
রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন অনুষ্ঠিনে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা তার প্রমান নিচ চোখে দেখতে পারছেন। এই সরকারের আমলে আপনারা নিজেই দেখতে পাবেন কত উন্নয় হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকায় দেশ আজ উন্নয় হচ্ছে। আপনারা কিছু দিন পর দেখবেন নারায়ণগঞ্জকে মানুষ দেখতে আসবে। আর এ সরকার দলিয় এমপি থাকায় নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে। আমাকে এই এলাকার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আজকে এই রাস্তা ঢালাই কাজের উদ্বোধন হলো। ইনশাল্লাহ আরো যে কাজ আছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবগুলো কাজ করে দেব। সকলে মাননীয় এমপি মহোদয় শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইঞ্জিনিয়ার মো:রমজান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো:হাসমত, ৩নং ওয়ার্ড মেম্বার মো:বাতেন, ৪নং ওয়ার্ড মেম্বার মাঈনুদ্দিন ও ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আখি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।



