তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ছাত্রসমাজকে আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে – মুফতি মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম:
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মুহাম্মদ মাসুদ বিল্লাহ বলেন, “বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে।
২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় আইএবি মিলনায়তনে নগর সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিম এর সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর  ‘নগর সম্মেলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্র হবে সৎ ও মেধাবীদের রাষ্ট্র। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ২৪-এ যেভাবে স্বৈরাচারমুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছি, সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে কোন দখলদার, নব্য ফ্যাসিস্টদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে তোমাদেরকে অগ্রণী ভূমিকা থাকতে হবে। সকল ক্ষেত্রে ইসলামী আন্দোলনকে সহযোগিতা করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাছির আহমাদ। তার বক্তব্যে তিনি বলেন, “কুরআন-সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি চারিত্রিক বিশুদ্ধতা অর্জন করতে হবে।” তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীলদের  সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে ।

সম্মেলন শেষে কেন্দ্রীয় সভাপতি ২০২৬ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি মুহা আবুল হাশিম   সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক হিসেবে -মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর নাম ঘোষণা করেন।

উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের হাতপাখার প্রার্থী অধ্যক্ষ মুফতী হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মুহা শামসুল আলম, শিক্ষক ফোরামের সভাপতি আলতাফ হোসেন গাজী, যুব আন্দোলনের সাধারণ মুহা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -নারায়ণগঞ্জ মহানগর এর সাবেক সভাপতি মুহা ওমর ফারুক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ আলী।

Related Articles

Back to top button