তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির কোন প্রভু নেই, বিএনপিতে কোন গডফাদার বা গডমাদার নেই – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
১১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম নবায়ন ও প্রাথমিক সদস্য ফরম অন্তর্ভুক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে বরফকল মাঠে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য জনগণের কাছে আমাদের যেতে হবে, নিজেদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ তৈরি করা যাবেনা। এই শহরকে গডফাদারের শহরে পরিণত করা হয়েছিলো। গত ১৫ বছরের রাজনীতি সহজ ছিলোনা। শত শত মামলা আর হামলার শিকার হয়ে পালিয়ে থাকতে হয়েছিলো। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই।
তিনি আরও বলেন, শহীদ জিয়া বলতেন জনগণই সকল ক্ষমতার উৎস। তবে নারীদের অনেক অবদান রয়েছে বিএনপির জয়ের পিছনে। তাই নতুন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করার সময় নারীদের অগ্রাধীকার দেওয়া হবে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বিএনপি ধীরে ধীরে এগিয়ে চলছে। বিএনপির কোন প্রভু নেই, বিএনপিতে কোন গডফাদার বা গডমাদার নেই। আপনারা আসুন বিএনপিতে যোগদিন। কিন্তু কথা হচ্ছে আপনি ১ম শ্রেণী থেকে না পড়লেতো অনার্স মাস্টার্স পাশ করতে পারবেন না। তাই বিএনপিতে আসতে হলে দলের নীতি ও আদর্শ মনে চলতে হবে।
ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানার সভাপতি মাসুদ রানা, সদস্য ডাঃ মুজিবুর রহমান, রাশিদা জামাল, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button